বাংলাদেশ: ২০২৪ সালের বিক্ষোভের একজন নেতার হত্যাকাণ্ডের পর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
১৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি: OHCHR জেনেভা
জেনেভা (১৯ ডিসেম্বর ২০২৫) - আজ জাতিসংঘেরমানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক (Volker Türk) বাংলাদেশেগত বছরের বিক্ষোভ আন্দোলনের অন্যতম বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছেন। হাদি গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর আহত অবস্থায় মৃত্যুবরণ করেন।
তুর্ক সকলকে শান্ত থাকার আহ্বান জানান এবং সবাইকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেন।
তিনিবলেন, "প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজনকে আরও গভীর করবে এবং সকলের অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে।"
তিনি আরও বলেন, "আমিকর্তৃপক্ষকে হাদির উপর হামলার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবংস্বচ্ছ তদন্ত পরিচালনা করার এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনিপ্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।"
গুলিবিদ্ধহওয়ার ছয় দিন পর, বৃহস্পতিবারহাদির মৃত্যুর ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিক্ষোভের ঘটনা ঘটে। কিছু ভবনে আগুন লাগানো এবং ভাংচুর করা হয় এবং বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে বলে জানা গেছে।
তুর্কবলেন যে, ফেব্রুয়ারিতেসংসদীয় নির্বাচনের সময়সূচী নির্ধারণের সাথে সাথে, এমনএকটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে সকল ব্যক্তি নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশগ্রহণ করতে পারবেন এবং স্বাধীনভাবে বিভিন্ন মতামত প্রকাশ করতে পারবেন।
তুর্কবলেন, “এই সংকটময় সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণসমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষিত রাখার পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।"
হাইকমিশনারবলেন, মানবাধিকার সমুন্নত রাখা এবং আরও সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে তাঁর কার্যালয় কর্তৃপক্ষসহ সকল সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে
সমাপ্তি
For more information and media requests, please contact:
In Geneva
Jeremy Laurence: +41 22 917 9383 / jeremy.laurence@un.org
Thameen Al-Kheetan: + 41 22 917 4232 / thameen.alkheetan@un.org
In Nairobi
Seif Magango : +254 78834 3897 / seif.magango@un.org
Facebook unitednationshumanrights
Instagram @unitednationshumanrights