আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সহায়তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর জন্য ব্রিফিং অনুষ্ঠিত
০৪ ডিসেম্বর ২০২৫
জাতিসংঘ বাংলাদেশ
ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫ – জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য বাংলাদেশ জাতিসংঘ, তাদের নিজ কার্যালয়ে, আজ, ৪ ডিসেম্বর, ২০২৫ একটি ব্রিফিং আয়োজন করেছে I
জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, কি কি কারিগরি সহায়তা প্রদান করা হবে সেই বিষয়ে একটা সার সংক্ষেপ উপস্থাপন করা হয় এই ব্রিফ্রিংয়ে, যা পরে প্রশ্নোত্তর পর্ব এর মধ্যে দিয়ে শেষ হয়।
ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ, নির্বাচন কমিশনকে তাদের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ, এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে।
এই সহায়তা জাতিসংঘের মূল নীতিমালার ভিত্তিতে প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা, এবং পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার।
২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ব্যালটপ্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে নিবন্ধিত ১২ কোটি ভোটারের পাশাপাশি আরও প্রায় ৮০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, যার মধ্যে রয়েছেন ৩৮ লাখ পুরুষ এবং ৪০ লক্ষাধিক নারী।
নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহায়তা সম্পর্কে আরও জানতে দেখুন: